1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২
  • ১২৪ Time View

দক্ষিণ আফ্রিকার পর ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর নামিবিয়াকে সাত উইকেটে হারিয়ে কাপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

নামিবিয়া: ১৫১/১০ (৪৯.৪ ওভার)
বাংলাদেশ: ১৫৫/৩ (৩৭ ওভার)
ফল: বাংলাদেশ সাত উইকেটে জয়ী

দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কার পরাজয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলা একপ্রকার নিশ্চিত হয়েছিলো। গ্রুপের শেষ ম্যাচে হোঁচট খেলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে শীর্ষ আটে উঠে যেতো বাংলাদেশ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছিলো। হিসেবের অত জটিল সমীকরণে যেতে হয়নি। গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ নামিবিয়াকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

‘ডি’ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে বুধবার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। তাদের সংগ্রহ চার পয়েন্ট। শ্রীলঙ্কার একমাত্র জয়টি এসেছে নামিবিয়ার বিপক্ষে।

পিটার বার্গের ওভারে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেনি নামিবিয়া। বাড়ি ফেরার আগে অন্তত ব্যাটিং প্র্যাকটিস  হয়েছে তাদের। ধরে ধরে ব্যাট করে ৪৯.৪ ওভার পর্যন্ত খেলেছে। যদিও অল-আউটের আগে ভ্যান ভুরেনের ২০, মেবার্গের ১৯, স্টিফেন বার্ড ৪০ ও হিবাগো গ্রোইনওয়ালডের ১৯ রানে মিলে ১৫১ রানের সংগ্রহ পায় নামিবিয়া।

বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ তিনটি, আবু জায়েদ দুটি উইকেট নেন। বাঁহাতি অফ স্পিনার নাঈম ইসলাম জুনিয়রও নিয়েছেন দুটি উইকেট।

সহজ ম্যাচ সহজ করে জিতেছে বাংলাদেশ। ওপেনার লিটন দাস অপরাজিত ৭০ ও অধিনায়ক আনামুল হক বিয়জ ৩২ করলেই বাকিদের রান মিলে ৩৭ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে। সৌম্য সরকার ১৬ এবং আসিফ আহমেদ ১৩ রান করে আউট হয়েছেন।

যুব বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার কাপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ২০০৬ সালে প্রথম এবং ২০০৮ সালে মূলপর্বে খেলেছিলো অনূর্ধ্ব-১৯। তবে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ