1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

নিজের মেয়ের পরিচালককে ‘ওভাররেটেড’ বলেছিলেন মহেশ ভাট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৪ Time View

বলিউডের জাদুকর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার সিনেমা মানেই ব্লকবাস্টার হিট। সিনেমা দিয়ে পর্দায় জাদু তৈরি করার জন্য বেশ পরিচিত বানসালি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য প্রশংসায় ভাসছেন এই পরিচালক। মুক্তির প্রথম দিনেই ছবিটি ১০ কোটি রুপি ব্যবসা করেছে।

এ সিনেমায় গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। অভিনেত্রীও ভাসছেন নেটিজেনদের প্রশংসায় ভাসছে। তার নতুন রূপ ও অভিনয়ে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

তবে মজার তথ্য হচ্ছে অভিনেত্রীর বাবা মহেশ ভাট একবার সঞ্জয় লীলা বানসালিকে ওভাররেটেড পরিচালক বলেছিলেন।

করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মহেশ। সঙ্গে ছিল তার ভাগ্নে ইমরান হাশমি। অনুষ্ঠানে কথোপকথনের এক পর্যায়ে মহেশ ভাট দাবি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি একজন ওভাররেটেড চলচ্চিত্র নির্মাতা।

আজ সেই পরিচালকের হাত ধরেই তার মেয়ে ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত ও হিট সিনেমাটি পেতে যাচ্ছেন।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার প্রধান চরিত্রে আলিয়া ভাট আছেন। এছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ। আরও আছেন বিজয় রাজ, শান্তনু মহেশ্বরী, হুমা কুরেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ