1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ব্যাটিংয়ে আফগানিস্তান, রাব্বির অভিষেক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি হাসমাতুল্লাহ শহিদি।

এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এই সিরিজ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ।

আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।

অন্যদিকে, ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আফগানরা। দুই দলের সামনে সুযোগ সিরিজটি জিতে আরো এগিয়ে যাওয়ার।

একনজরে দুই দলের আজকের একাদশ

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ