1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জয়শঙ্করের সঙ্গে বৈঠক: তিস্তা ইস্যু তুললেন মোমেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্যারিসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেওয়ার জন্য ড. মোমেনকে আমন্ত্রণ জানান।

দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্বারোপ করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থানকে পুনরায় নিশ্চিত করেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদী ঘিরে চলমান আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা সঙ্কটের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

প্যারিসে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন ড. মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ