1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অসুস্থ ‘আম্মাজান’, চিকিৎসা নিচ্ছেন বাড়িতেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯ Time View

উপমহাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বেশ কয়েকদিন ধরে অসুস্থ। দেশীয় চলচ্চিত্রের ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী ভীষণ সর্দি-কাশিতে ভুগছেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন। এরমধ্যে চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করিয়েছেন।

সেগুলোর রিপোর্ট এখনো হাতে পাননি। গুরুতর কোনো সমস্যা নেই বলেও চিকিৎসক তাঁকে আশ্বস্ত করেছেন।

তবে ‘কালের কণ্ঠ’ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বেশ শ্বাসকষ্ট হচ্ছিল ৭৭ বছর বয়সী অভিনেত্রীর। আগে শ্বাসকষ্ট ছিল কি না সে বিষয়ে জানতে চাইলে শবনম বলেন, ‘আগে কখনোই অ্যাজমা রোগে ভুগিনি। তবে এবারের সর্দি-কাশিতে একেবারে হাঁপিয়ে উঠেছি। যদিও চিকিৎসক ভয় পেতে নিষেধ করেছেন, বলেছেন বয়সের কারণে এমন হতে পারে। ’

আগে কখনোই অ্যাজমা রোগে ভোগেননি ৭৭ বছর বয়সী শবনম ওরফে ঝর্ণা বসাক।

এদিকে করোনা পরীক্ষা করিয়েছেন কিনা জানতে চাইলে ১৩ বার পাকিস্তানের নিগার পুরস্কার পাওয়া অভিনেত্রী বলেন, ‘চিকিৎসক কী কী পরীক্ষা করিয়েছেন তারা সেটা ভালো বলতে পারবেন। আলাদা করে আমি কিছু জানতে চাইনি বা কিছু করাতেও চাইনি। তবে করোনার যে সব উপসর্গ তার মধ্যে সর্দি ও কাশি ছাড়া আর কিছু নেই। করোনা হলে হয়তো আমি নিজেই বুঝতাম। ’

দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারেন সে জন্য সবার আশীর্বাদ চেয়েছেন ‘রাজধানীর বুকে’ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ