1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই: পানিসম্পদ উপমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হলে একটি বড় মিছিলও করতে পারেনি তারা। খালেদা জিয়ার জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নির্দেশনা দিয়ে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুরে একটি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন আসলে রাগ করে। নির্বাচন কমিশনে ওনারা যাবেন না, নিয়মের মধ্যে থাকবেন না। গত নির্বাচনে ওনারা যান নাই। নির্বাচন প্রতিহত করতে চাইছে। কীভাবে সারাদেশে আগুন সন্ত্রাস করছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে আপনারা দেখেছেন।

একেএম এনামুল হক শামীম বলেন, দেশের মানুষ তাদের প্রতিহত করছে। আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই। কারণ তারা বিপদে-আপদে থাকেন না। তিন বছর করোনার মধ্যে তাদের কেউ দেখেন নাই। বাংলাদেশের কোথাও বিএনপি নেতাকর্মীরা ছিলেন না।

তিনি আরও বলেন, পরবর্তী নির্বাচন জাতীয় নির্বাচন, নৌকার নির্বাচন। আবারও বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী করবেন। সারা বিশ্বে তিনি সততায় সেরা, মানবতায় সেরা ও যোগ্যতায় সেরা।

এসময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ