1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নাপোলিকেও হারাতে পারলো না বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে বার্সেলোনা। যে কারণে দলটির জায়গা হয়েছে ইউরোপা লিগে। দেড় যুগ পরে এই টুর্নামেন্ট খেলতে গিয়েও দলটির অভিজ্ঞতা সুখকর হলো না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় তারা হারাতে পারেনি নাপোলিকেও।

ন্যু-ক্যাম্পে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ফেররান তরেসের স্পট কিকে।

ঘরের মাঠে ম্যাচের ২৮তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াং সুযোগ করে দিয়েছিলেন ফেররান তরেসকে। তবে বক্সের একটু ভেতর থেকে গোলরক্ষককে একা পেয়েও গোল পাননি স্প্যানিশ এই স্ট্রাইকার।

এরপরই আক্রমণে ওঠে নাপোলি। দলটি পেয়ে যায় গোলের দেখা। পিওতর জিয়েলিন্সকির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় সফরকারীরা।

বিরতির আগে বার্সার সামনে অবশ্য সমতা ফেরানোর সুযোগ এসেছিল, তবে তরেসের লক্ষ্যভ্রষ্ট হেডে তা আর গোলে রূপ পায়নি। বিরতির পরেও একই ধারায় চলেছে ম্যাচ। ৬০ মিনিটে বার্সা সমতা ফিরিয়েছে পেনাল্টি থেকে। আদামা ত্রায়োরের ক্রস নাপোলি ডি-অঞ্চলে লাগে দলটির ডিফেন্ডার হুয়ান হেসুসের হাতে। পেনাল্টি থেকে গোল করেন ফেররান তরেস।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। যে কারণে বেশ কয়েকবার দলটির সামনে আসে গোলের সুযোগ। তবে বাজে ফিনিশিং বারবারই দলটিকে হতাশ হতে হয়। তাই ড্রয়ে বাধ্য হতে হয়েছে দলটিকে।

আগামী ২৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও নাপোলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ