1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

রাজধানীতে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৬৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ Time View

হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে- ৪৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ১৫৪৫৮ পিস ইয়াবা, ১৭ কেজি ৮৪০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৯ বোতল ফেনসিডিল।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ