1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

নারী বীর মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন : মুক্তিযুদ্ধ মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধা একটি করে বাড়ি পাবেন। এই সপ্তাহের মধ্যে এর নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এর আগে, ৬৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সারা দেশে ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত সব নারী বীর মুক্তিযোদ্ধাদের স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরের মধ্যে প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধাকে একটি করে বাড়ি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এর নির্মাণ ব্যয় হবে ১৫ লাখ টাকা। আমরা চাই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা স্বচ্ছলভাবে বেঁচে থাকুক। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব নারী মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন, তাদেরকেও আবাসনের ব্যবস্থা করা হবে। ’

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেক সরকারি হাসপাতালে ৩০ থেকে ৫০ লাখ টাকা অগ্রিম জমা করে রেখেছি। যাতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যাতে বিনা পয়সায় শতভাগ চিকিৎসা পান। কোনো বীর মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় থাকবেন না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা দেওয়া আছে। বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে কী কী সুযোগ-সুবিধা পাবেন তা ওয়েবসাইটে দেওয়া আছে। ’

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ