1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান ন্যাটো প্রধানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

যুদ্ধ কিংবা আগ্রাসন নয়, কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা এখনো সম্ভব মনে করেন ন্যাটো বাহিনীর প্রধান।

ন্যাটো প্রধান বলেন, ‘সীমান্তে সামরিক উপস্থিতি না বাড়িয়ে রাশিয়ার আলোচনার টেবিলে বসা উচিত। বুধবারের (১৬ ফেব্রুয়ারি) পর বোঝা যাবে যুদ্ধ নাকি শান্তির পথে হাঁটছে রাশিয়া।’

তিনি বলেন, ‘ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা মোতায়েন একদম অযৌক্তিক। সবার আগে রাশিয়াকে আগ্রাসী পথ ত্যাগ করতে হবে। কথায় কথায় ইউক্রেনকে হুমকি দেওয়া থেকে সরে আসতে হবে। ন্যাটো বিশ্বাস কররে দুদেশের বিরোধ নিরসনে শান্তি আলোচনার কোনো বিকল্প নেই।’

ইউক্রেনে রুশ হামলার শঙ্কার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, অতিরিক্ত মার্কিন সেনাদল পোল্যান্ডে পৌঁছেছে। ন্যাটো সদস্যদের নিরাপত্তার অংশ হিসেবে এ সেনা মোতায়েন করেছে পেন্টাগন।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ