1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভারত সফরে যাচ্ছেন। এই সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানান।

এতে বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তুমুল আলোড়নের জেরে আচমকাই ভারত সফর বাতিল করে দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তার পরে বিভিন্ন ওঠা-পড়ার মধ্যে দিয়ে চলেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক।

প্রতিবেদনে বলা হয়, এবার সে সব কাটিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের তোড়জোড় শুরু হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর।

সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, ‘চলতি মাসের ২৩ থেকে ২৫ তারিখে ভারতে আসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার। সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে প্রাথমিক কথা হবে। ’

বৈঠকে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলোর কত দূর অগ্রগতি হয়েছে খতিয়ে দেখবেন দুই পররাষ্ট্র সচিব।

ঢাকা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত যাতে ফিরিয়ে নেয়, তা নিয়ে সে দেশকে বোঝাতে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ২৩ তারিখ ঢাকা থেকে সরাসরি পৌঁছানোর কথা চেন্নাইয়ে। সেখানে বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ২৪ তারিখ নয়াদিল্লি যাবেন মাসুদ বিন মোমেন। শ্রিংলার সঙ্গে আলোচনার পাশাপাশি কথা হবে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ