1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

মিশুক-তারেকের প্রয়াণ দিনে খসরু ভাইকে ভালোবাসা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ১৬৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আড্ডায়। এই আড্ডায় মিশুক-তারেক ছিল আকর্ষণ। এমন তো নয় যে আমরা হাবিজাবি বিষয় নিয়ে আড্ডা দিতাম! আমাদের বেশির ভাগ সময় তখন কেটেছে শুধু সামনা-সামনি বসে বা আধা শুয়ে কথা বলে। প্রথম জীবনের সেই আড্ডা ছিল সিনেমা নিয়ে!

সত্তরের দশকের শেষ দিকে এক সিনেমাওয়ালা নিয়মিত ক্যাম্পাসে এসে আমাদের মুগ্ধ করে দিয়ে যেত! তার নাম ‘মুহম্মদ খসরু’ (জানিনা এখন খসরু ভাই কোথায় আছেন, কেমন আছেন?)

আমরা একসময় খসরু ভাইয়ের খাঁচায় পুরে গেলাম। ‘কীসের কবিতা লিখবি? বাদ দে, আগে সিনেমা দ্যাখ!’ কিন্তু মুশকিল হল সিনেমা দেখে যখন ফিরে এসে আধপেটা খেতে বসতাম শুরু হতো বিপদ, ‘বল, এটা কি, অইটা কি? ওই ডায়লগ ঠিক ছিল? ওই শট?’ রাতভর শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে এইসব নিমগ্ন আড্ডার ভাষাগুলো একসময় অনেক বন্ধুদের মত আমার কাছেও কঠিন হয়ে উঠলো।

ঝরে পড়লাম খসরু ভাইয়ের তালিকা থেকে (ভাগ্যে জুটলো তার কাছ থেকে নিয়মিত গালাগাল)!  টিকে থাকলো মিশুক, তারেকসহ আরও অনেকে। চিরকালের হয়ে উঠলো ওরা!

আজ মহাকালের বন্ধু মিশুক-তারেকের প্রয়াণ দিবসে খসরু ভাইকে আমার ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ