1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অবিক্রিত রয়ে গেলেন সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। মনে করা হচ্ছিল, আইপিএলের মেগা নিলামে বড়সড় দামই পাবেন তিনি। কিন্তু বিধিবাম। নিলামে প্রথমবারের ডাকে কোনো দলই তার জন্য আগ্রহ দেখায়নি।

অর্থাৎ আপাতত অবিক্রিত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই হয়তো সাকিবকে দলে নেওয়ার সুযোগ পেয়ে যাবে।

সাকিবের আগেই অবশ্য আরও তিন ক্রিকেটার অবিক্রিত থেকে গেছেন নিলামে। এই মেগা নিলামের দ্বিতীয় সেটে সর্বপ্রথম অবিক্রিত থাকেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।

এরপর ভারতের বাঁহাতি তারকা ব্যাটার সুরেশ রায়না এবং অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথের জন্যও আগ্রহ দেখায়নি কোনো দল। তবে তাদের সবারই সুযোগ থাকছে দল পাওয়ার।

মার্কি সেটের দশজন এবং দ্বিতীয় সেটের ব্যাটারদের নিলাম শেষে তৃতীয় সেটে আসে অলরাউন্ডারদের নাম। যেখানে চার নম্বরে তোলা হয় সাকিবের নাম। কিন্তু কেউই আগ্রহ না দেখানোয় অবিক্রিত থেকে যান সাকিব।

অলরাউন্ডারদের সেটে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন হার্শাল প্যাটেল। এছাড়া ডোয়াইন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংস ও জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনে নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ