1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভলিবলে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮২ Time View

তিন ম্যাচের সিরিজের ভলিবলে শুরুটা হয়নি ভালো বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ভলিবল দল। দ্বিতীয় ম্যাচেই তার মধুর প্রতিশোধ নিল লাল-সবুজ জার্সিধারীরা।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে দ্বিতীয় ম্যাচে ৩-১ সেটে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে একই ব্যবধানে হেরে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল।

এদিন প্রথম সেট ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে আধিপত্য ধরে রাখতে পারেননি হরষিত রায় ও আল জাবিবরা। পরে হেরে যান ২৫-১৬ পয়েন্টে।

একপেশে হয়েছে তৃতীয় সেট। এবার বাংলাদেশ জিতে নেয় ২৫-১৫ ব্যবধানে। জমজমাট চতুর্থ সেটে ২৫-২১ পয়েন্টে জিতে সিরিজে সমতায় ফেরে দল।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ