1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

প্রেম করে বিয়ে করাটাই ‍ভুল : সারিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮৪ Time View

নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন গত ২ ফেব্রুয়ারি ফের বিয়ে করেছেন। তার বরের নাম আহমেদ রুহী। সারিকার স্বামী রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী।

এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে।

বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে৷ আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন,পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করিনি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলাম।

সারিকা সাবরিন বলেন, এটা পুরোপুরিই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পারিবারিকভাবে যেভাবে সিভি দেখে, মা–বাবা যেভাবে পাত্রপাত্রী পছন্দ করেন—আমার এই বিয়ের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।

এর আগে ৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। দুজনের বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ