1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

কোপা ইতালিয়ার সেমিতে উঠল এসি মিলান। কোয়ার্টার ফাইনালে ল্যাজিওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেভিলরা। এদিকে ক্লাব ওয়ার্ল্ড কাপে সৌদি ক্লাব আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চেলসি। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

মিলানে এসিমিলানের কোপা ইতালিয়া মিশন, কোয়ার্টার যুদ্ধে ঘরের মাঠে প্রতিপক্ষ ল্যাজিও। হোস্ট বস স্তেফানো পিয়োলির ৪-২-৩-১ এর রণকৌশল।

ল্যাজিও কোচ মওরিজিও সারির ৪-৩-৩ ফরমেশনে হোস্টদের মোকাবেলা করার কৌশল ভুল প্রমান করে ২৪ মিনিটে ল্যাজিওর জালে গোল উৎসবের সূচনা করেন রাফায়েল লিও। ১৭ মিনিট পর লিড ডাবল করেন অলিভিয়ের জিরু। প্রথমার্ধের যোগ করা সময়ে এই ফ্রেঞ্চম্যানের আরও এক গোল।

আর ম্যাচের ৭৯ মিনিটে ফ্রাঙ্ক কেসাইয়ের স্কোরে ল্যাজিওকে নাকের জলে চোখের জলে ৪-০ তে ভাসিয়ে কোপা ইতালিয়ার সেমিতে পৌঁছে যায় এসি মিলান। যেখানে ফাইনালে যাওয়ার লড়াইয়ের জন্য প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে চির শত্রু ইন্টার মিলান।

এদিকে ইপিএলে যেন হারতে ভুলে গেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে অতিথি ব্রেন্ট ফোর্ডের বিপক্ষে সিটিজেনদের আয়েশি ফুটবলে প্রথম স্কোরার রিয়াদ মাহারেজ। এই আলজেরিয়ান অ্যাটাকার গোল করেন পেনাল্টি থেকে। ২৯ মিনিটের পর লিড ডাবল করে তারা। ব্রেন্ট ফোর্ডের জাল কাপান কেভিন ডি ব্রুইনা। ম্যাচ শেষ হয় এই ব্যবধানেই। ২৪ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে যথারীতি ধরা ছোয়ার বাইরে পেপ গার্দিওয়ালার দল।

এ ছাড়া ক্লাব ওয়াল্ড কাপ ফুটবলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ ছিল সৌদি ক্লাব আল হিলাল। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে ৩২ মিনিটে রোমেলু লুকাকুর দেয়া একমাত্র গোলে এগিয়ে যায় চেলসি। এরপর গেস্টদের টাফটাইমে রেখেও স্কোর করতে পারেনি আল হিলাল। শেষ বাশিতে টুর্নামেন্টের ফাইনালে চলে যায় চেলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ