1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন নতুন রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে দুই জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালে পাঁচ জন এবং অন্যান্য বিভাগে এক জন রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর জানুয়ারি ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৬ রোগী। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ