1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

করোনায় আক্রান্ত জয়া বচ্চন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

বলিউডে তারকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার শুটিং ফ্লোর থেকে করোনায় আক্রান্ত হলেন জয়া বচ্চন। শুক্রবার তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ফলে স্থগিত হয়েছে করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’র শুটিং।

এর আগে ২০২০ সালে অমিতাভ বচ্চন পরিবারে করোনার থাবা পড়ে। তখন পরিবারের অন্য সদস্যদের করোনা শনাক্ত হলেও জয়া বচ্চন ছিলেন এর বাইরে। কিন্তু এবার তিনি এ ভাইরাসের কবলে পড়লেন।

জানা গেছে, পাঁচ দিন আগে করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চনের পত্নী জয়া বচ্চন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে করোনার সব বিধি মেনে চলছেন তিনি।

কিছুদিন আগে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছিলেন জয়া বচ্চন। ছবিতে আলিয়া ভাট, রণবীর সিংয়ের পাশাপাশি ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান তারকারা ছিলেন।

এরপর ৩১ জানুয়ারি শাবানা আজমি নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তখন তার সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে টেস্ট করার আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি।

শাবানার আক্রান্ত হওয়ার পরই এই ছবির শুটিং বন্ধ রাখতে হয়। সব স্বাভাবিক হওয়ার আগেই এবার জয়া বচ্চনের করোনা শনাক্তের খবর এলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ