1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

মার্চে আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আবুধাবি সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর জানিয়ে তিনি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে।

মাশফি বিন শামস আরো বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি আবুধাবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ