1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

জুনেই যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মাসেতু: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক পাঁচ শূন্য ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা জানান।

এসময় সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক পাঁচ শূন্য ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ জানিয়ে ওবায়দুল কাদের এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে জানিয়ে বলেন টেস্ট পাইলিং কাজও শেষ হয়েছে।

সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী।

আইন সবার জন্য সমান, অপরাধী যেই দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান, অপরাধী যেই দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।’

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ