1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রামে একদিনে ১১১৫ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৯৯ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ১২৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৪ জনে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৭৯৪ জন নগরের ও ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ