1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

করোনার টিকাদান সোয়া ১৫ কোটি ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। গত বছরের ২৭ জানুয়ারি টিকাদান শুরুর পর থেকে এ বছরের ২২ জানুয়ারি পর্যন্ত দেশে করোনার টিকাদান সোয়া ১৫ কোটি ছাড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (২২ জানুয়ারি পর্যন্ত) সারাদেশে টিকা দেওয়া হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৩৭৭ ডোজ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ২৫৯ জন, দ্বিতীয় ডোজ তিন লাখ ৬৭ হাজার ৫৯৯ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৭৮ হাজার ৫১৯ জন।

প্রথম ডোজগ্রহীতাদের মধ্যে পুরুষ চার লাখ ৬৫ হাজার ৫৯৭ জন ও নারী পাঁচ লাখ ১১ হাজার ৬৬২ জন। দ্বিতীয় ডোজগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৭৮ হাজার ৫৮ জন ও নারী এক লাখ ৮৯ হাজার ৫৪১ জন এবং বুস্টার ডোজগ্রহীতারদের মধ্যে পুরুষ ৫০ হাজার ৩৩৫ জন ও নারী ২৮ হাজার ১৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৪২১ ডোজ। এদের মধ্যে প্রথম ডোজের ৯ কোটি ৩৪ লাখ তিন হাজার ৪৯২ জন ও দ্বিতীয় ডোজের পাঁচ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৮৫৮ জন। এছাড়া বুস্টার ডোজগ্রহীতাদের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৭১ জন।

দেশে করোনা টিকা নিতে সর্বমোট নিবন্ধন করেছেন আট কোটি ৫১ লাখ পাঁচ হাজার ৫৩০ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আট কোটি ২৫ লাখ ১৯ হাজার ৫১৫ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৮৩ হাজার ১৭৫ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে ১৩ লাখ দুই হাজার ৮৪০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ