1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

১০১ টাকা কাবিনে বিয়ে হলো রাজ-পরীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৬০ Time View

জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন রাজ-পরী। একদম কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের সাজে বর-কনে হয়ে ধরা দিলেন রাজ-পরী দম্পতি।

তার বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। সেজেছিলেন তারা রাজা-রানির মতো।

বিয়ের জন্য রাজ ও পরী বেছে নিয়েছিলেন সোনালি ও মেরুন রঙ এর পোশাক। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসনে।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

এ ছাড়া দুই পরিবারের স্বজনদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যও বিয়ের আনুষ্ঠানিকতা ও আয়োজন করা হয়েছে।

এদিকে বিয়ের আসরে নাকি কেঁদে উঠেছিলেন পরী। আর তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিয়েছেন রাজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ছবিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ