1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত খান আহমেদ শুভ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার (২২ জানুয়ারি) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ জয় লাভ করেন।

১২১টি কেন্দ্রের ফলাফলে খান আহমেদ শুভ এক লাখ চার হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু। মোটরগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন দুই হাজার ৪৩৬ ভোট। এছাড়া বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি প্রতীক) এক হাজার ৪৫ ভোট পেয়ে চতুর্থ এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী (ডাব) ৪২৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।

প্রসঙ্গত, গত বছর ১৬ নভেম্বর এ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ