1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) আরও বেশি লোকবল নিয়োগের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। তবে এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিষদের আয় বাড়ানোর কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ জন্য কিছু নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন একটি কার্য অধিবেশনে এ প্রস্তাব করেন ডিসিরা। এরই পরিপ্রেক্ষিতে আয় বাড়ানোর পরামর্শ দেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে। তাদের সক্ষমতা বাড়াতে হবে। এখানে কথা এসেছে, ইউনিয়ন পরিষদে আরও লোকবল লাগবে। লোকবল দিতে হলে ইনকাম জেনারেট করতে হবে। ইনকাম জেনারেটের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা বলেছেন জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, সেখানে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পৌরসভাকে শক্তিশালী করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করার জন্য সেখানে আলোচনা হয়েছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু-কিছু সমস্যা আছে। সেখানে অবকাঠামো নির্মাণে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ব্যয় হয়৷ সেগুলোতে আরও বেশি বরাদ্দের কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ