1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে তার কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসে।

এদিন বিকেলে নগর পিতার করোনায় আক্রান্তের খবর সময় সংবাদকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

তিনি জানান, মেয়র তাপসের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। ছুটি শেষে তাকে নিয়ে লন্ডনে যেতেই কোভিড টেস্ট করান মেয়র। এতে স্ত্রীসহ মেয়র তাপসের রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে বাসাতেই আছেন। তার হালকা কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই।

শেখ ফজলে নুর তাপস ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর পূর্বে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ