1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এবার ‘মন্টু পাইলট’-এ মিথিলা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলটের নতুন সিজনের কাজ শুরু হবে খুব শীঘ্রই। গত বছরই মন্টু পাইটলের নতুন সিজন ঘোষণাও করেছিল নির্মাতারা।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় প্রথম সিজনে অভিনয় করেছিলেন সৌরভ দাস, শোলাঙ্কি রায়, চান্দ্রেয়ী ঘোষরা। ফিরছে ‘মন্টু পাইলট’, এবারও মন্টুর সঙ্গে থাকবে ভ্রমর শোলাঙ্কি তেমনটাই পাকা কথা ছিল। নীলকুঠির রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে সৌরভকেই দেখা যাবে, তা একপ্রকার নিশ্চিত ছিল কিন্তু এবার শোনা যাচ্ছে দ্বিতীয় সিজনে অনিশ্চিত শোলাঙ্কি রায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আর সেই জায়গায় দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াদ রাশিদ মিথিলাকে। শোলাঙ্কির এই চরিত্রের অফার নাকি কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনদের কাছেও গিয়েছিল, তবে তাঁরা শেষমেষ এই অফার ফিরিয়ে দেয়। অবশেষে এই সিরিজে শোলাঙ্কির চরিত্রটি করতে রাজি হয়েছেন মিথিলা।

এদিকে শোলাঙ্কি নিজেই নাকি সরে দাঁড়াচ্ছেন এই ওয়েব সিরিজ। কিন্তু কেন? টলিউডে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। খবর সিরিজের নির্মাতা সংস্থার এক প্রতিদ্বন্দ্বী প্রযোজনা সংস্থাই নাকি এর জন্য দায়ী। তাদের আসন্ন ছবির নায়িকা শোলাঙ্কি, তাই হইচই প্ল্যাটর্ফমে এখন কাজ করুক অভিনেত্রী তেমনটা চায় না ওই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।

আপতত করোনা আক্রান্ত সৃজিত, তাই আইসোলেশনে রয়েছেন মিথিলাও। কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শ্যুটিং। অপেক্ষা বড় ধামাকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ