1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৯ ডেঙ্গুরোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় নয়জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে তিনজন ও ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৩০ জন ও অন্যান্য বিভাগের হাসপাতাল-ক্লিনিকে ২২ জন রোগী ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি হন ৬১ জন। তাদের মধ্যে নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ