1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

শেষ মুহূর্তের গোলে আর্সেনালের বিপক্ষে ম্যান সিটির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৬৬ Time View

প্রিমিয়ার লিগের লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে দারুণ উত্তেজনাকর ম্যাচে জয় তুলে নিল ম্যাঞ্চেস্টার সিটি। শুরুতে সিটি পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরে। শেষ মুহূর্তের গোলে ১০ জনের আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নেয় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এই নিয়ে টানা ১১ ম্যাচ জয়ে লিগ টেবিলে দুইয়ে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

আজ শনিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০ম মিনিটে একটুর জন্য পেনাল্টি পায়নি আর্সেনাল। নাহলে সিটিকে বিপদে পড়তে হতো। ১৮তম মিনিটে গোছানো আক্রমণ থেকে বল পেয়ে কেভিন ডি ব্রুইনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ৩১তম মিনিটে দারুণ এক গোলে আর্সেনালকে এগিয়ে নেন সাকা। বাঁ থেকে সতীর্থ ডিফেন্ডার কিয়েরান টিয়েরনির পাস ডি-বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান এই তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ম্যাচে পেনাল্টি কিক থেকে সমতা ফেরান মাহরেজ। বের্নার্দো সিলভাকে ডি-বক্সে আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা ফাউল করলেও শুরুতে অবশ্য পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় সিটি। ৬০তম মিনিটে গাব্রিয়েল জেসুসকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। একের পর এক আক্রমণ করে যাচ্ছিল সিটি। যোগ করা সময়ে ডি ব্রুইনার থেকে বল পেয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ