1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

কাভানির গোলে হার এড়ালো ম্যানইউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে কাভানির গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে এক গোল খেয়ে হারতে বসেছিল দলটি। তবে বদলি নেমে সেটা আর হতে দেননি উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি। সোমবার রাতে সেন্ট জেমস টার্কের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ঘরের মাঠে ৭ম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। রাফায়েল ভারানে বল হারলে, সেই বল ধরে দুই ডিফেন্ডারকে এড়িয়ে ভেতরে ঢুকে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড আলাঁ সাঁ-মাক্সিমাঁ।

পিছিয়ে পড়েও গোলের জন্য নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না ম্যানচেস্টার। ৬৪ মিনিট পিছিয়ে থাকার পর কাভানির গোলে সমতায় ফেরে তারা। ম্যাচের ৭১তম মিনিটে বলের জন্য ঝাঁপ দেয় নিউক্যাসল গোলরক্ষক এই সুযোগে ফাঁকা জালে বল পাঠান উরুগুয়ের অভিজ্ঞ এ স্ট্রাইকার।

ম্যানচেস্টারের হয়ে ১৭ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

এর ফলে ১৭ খেলায় ২৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। আর ২ ম্যাচ বেশি খেলে নিউক্যাসেলের পয়েন্ট ১১। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ