1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিদেশফেরত ৩৫ লক্ষাধিক যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে দেশের বিভিন্ন বন্দরে (স্থল, নৌ, বিমান ও রেল স্টেশন) ৩৫ লাখেরও বেশি বিদেশফেরত যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার আগে থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দর এবং রেলস্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশফেরত যাত্রীদের হেলথ স্ক্রিনিং শুরু হয়।

বুধবার (২২ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বন্দরে সর্বমোট ৩৫ লাখ ১৩ হাজার ৩৩৮ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়। তার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ২৭ লাখ ৩১ হাজার ১৫২ জন, স্থলবন্দরগুলোতে ৬ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন, সমুদ্রবন্দরগুলোতে ১ লাখ ২০ হাজার ৫১৪ জন ও রেল স্টেশনে ৭ হাজার ২৯ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়।

বর্তমানে করোনা সংক্রমণ আগের তুলনায় কমে আসায় দেশের বিভিন্ন বন্দর দিয়ে বিদেশফেরত যাত্রীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বন্দর দিয়ে মোট ৯ হাজার ৫২৬ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়। তার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ২৪২ জন, স্থলবন্দরে ১ হাজার ১১৯ জন ও সমুদ্রবন্দরে ১৬৫ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দরসহ বিভিন্ন বন্দর দিয়ে বিদেশফেরত যাত্রীদের প্রত্যেককে হেলথ কার্ড পূরণ করতে হয়। এছাড়া কোথাও থার্মাল স্ক্যানার বা কোথাও হ্যান্ডহোল্ড স্ক্যানারের মাধ্যমে পরিবারসহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বর্তমানে করোনার প্রতিষেধক টিকার সনদ চেক করা হচ্ছে। কারও সনদ না থাকলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ