1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

২৪ লাখ ৯৭ হাজার স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

সারাদেশে বুধবার (২২ ডিসেম্বর) ১০ লাখ ৫৪ হাজার ৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৪ লাখ ৯৭ হাজার ৮৮৯ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৯৫ হাজার ১৯৯ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৫২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫৩৫ জনকে। আর ১ লাখ ৮৩ হাজার ১৩৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৬৭০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৩২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৯৬০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ