1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৬২ Time View

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হিন্দি ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি।

গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এরপর বিভিন্ন সময় এই অভিনেত্রীকে কটু মন্তব্য করেছেন নেটিজেনরা। সম্প্রতি তাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ব্যক্তি লেখেন, ‘সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্সবিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে।’

টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন ‘ইউ টার্ন’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।’

২০১০ সালে তেলেগু ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা।

এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ