1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ইউপি নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ Time View

আসন্ন চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্বাচন কমিশনের একটি চিঠির পরিপ্রেক্ষিত মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এ চিঠি সম্প্রতি দেশের সব ডিসিকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের ওই চিঠির কথা উল্লেখ করে ডিসিদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘আসন্ন ৪র্থ ও ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা পালন ও প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রার্থী, সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আচরণবিধি প্রতিপালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইউপি নির্বাচনকে তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হয়ে থাকে। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ