1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মায়ের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী নুসরাত জাহান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

বাইরের দুনিয়ার সঙ্গে এখনও তার সেভাবে পরিচয় হয়নি। তবে জনপ্রিয়তায় ইতিমধ্যেই তারকাদের সঙ্গে পাল্লা দিচ্ছে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তর সন্তান ঈশান জে দাশগুপ্ত।

মায়ের কারণেই তার দুষ্টুমির গল্পের সঙ্গেও পরিচিত অনুরাগীরা। কিন্তু ঈশানের জন্ম ঠিক কতটা পাল্টে দিয়েছে অভিনেত্রী নুসরাত জাহানকে? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই কথাগুলোই জানিয়েছেন ঈশান-জননী।

শ্যুটের ব্যস্ততার ফাঁকে আধ ঘণ্টার জন্য ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরাত। মঞ্চে উঠে দর্শকদের শুনিয়েছেন চার মাসের ঈশানের দৌরাত্ম্যের কাহিনি। ছোট্ট নুসরাতও কি এভাবেই দুরন্তপনা করতেন নিজের মায়ের সঙ্গে?

নুসরাত জানায়, ‘সে সব দিনের কথা মনে করে নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি আমি। বলেছি, যদি তোমাকে এ ভাবেই বিরক্ত করে থাকি, তা হলে আমায় ক্ষমা করে দিও।’

একাধারে অভিনেত্রী, সাংসদ এবং মা। হাসিমুখে সবটা সামলাচ্ছেন তিনি। নুসরাত আরও বলেন, ‘লোকে ভাবে, বাইরের কাজ বেশি কঠিন। কিন্তু বাড়ির ভিতরে যে পরিমাণ কাজ থাকে, তা সামলাতেও ক্ষমতা থাকা দরকার। আর যখন ঘরে-বাইরে দুই-ই সামলাতে হয়ৃ থাক সে কথা আর নাই বা বললাম মঞ্চে দাঁড়িয়ে!’ বলতে বলতে নিজেই হেসে ফেলেন ঈশানের মা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ