1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সচিব হলেন ৫ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের পাঁচজন কর্মকর্তা। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতির পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী। পদোন্নতির পর তাকে রাজউকেই চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ