1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এলচেকে ৩-২ ব্যবধানে হারালো বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৯ Time View

শেষ তিন ম্যাচে জয়হীন। ইনজুরিতে অনুপস্থিত আক্রমণভাগের প্রধান সব অস্ত্র। তবে তারুণ্যে ভরা এক দল নিয়েই জয় তুলে নিল বার্সেলোনা। ঘরের মাঠে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।

লিওনেল মেসির প্রস্থানের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্প্যানিশ ক্লাবটি এদিন জয় তুলে নিয়েছে লা মাসিয়ার ফুটবলারদের দিয়ে। গোল পাওয়া তিন ফুটবলারের বয়স যথাক্রমে ২২, ১৯ ও ১৭! ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এই তিনজনে ভর করে পুরো তিন পয়েন্ট নিশ্চিত।

ন্যূ ক্যাম্পে ফেরান জুজলার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে এলচে। মিনিটের ব্যাবধানে তেতে মোরেন্তে ও পেরে মিয়া স্কোরশিটে নাম তুলেন। ফলে আবারও পয়েন্ট হারানোর শঙ্কা ওঠে কাতালান শিবিরে।

তবে নায়কীয় এক গোলে জয়ের ধারায় ফেরে বার্সেলোনা। শেষ দিকে বদলি নিকো গঞ্জালেসের গোলে জয় নিশ্চিত জাভি হার্নান্দেজের শিষ্যদের। ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।

লিগে ১৭ ম্যাচে বার্সেলোনার সপ্তম জয়। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে সাতে ব্লগরানারা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ