1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

কর ফাঁকি ব্যবসায়ী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১২
  • ১১৫ Time View

মেসার্স খান অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দুই কোটি ২৪ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পোশাক তৈরি ও রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করেছিলেন মেসার্স খান অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। কিন্তু শুল্কমুক্ত সে কাপড় দিয়ে তিনি পোশাক তৈরি না করে খোলা বাজারে বিক্রি করে দেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে রমনা মডেল থানায় চলতি বছরের ১৯ ফেব্রয়ারি দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক ওই মামলা দায়ের করেন। মামলা নং-৪০।

দুদকের তদন্তে বেরিয়ে আসে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স সুবিধার আওতায় আমদানিকৃত কাপড় চট্টগ্রাম বন্দর থেকে শুল্কমুক্ত ছাড় করানো হয়। কিন্তু ওই কাপড় দিয়ে পোশাক তৈরি ও রপ্তানি না করায় কাস্টমস্ কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে আমদানিকৃত কাপড়ের শুল্ক বাবদ ২ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি টাকা জমা না দিয়ে আত্মাসাৎ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ