1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

এমবাপ্পে-মেসির নৈপুণ্যে মোনাকোর বিপক্ষে পিএসজি’র জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৯ Time View

লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে মুখোমুখি হলেই যেন কি হয়ে যায় পিএসজির। ২১ শতাব্দিতে এই দলটির বিপক্ষে জয়ের হার সবচেয়ে কম পিএসজির। তারমধ্যে গত মৌসুমে দুই ম্যাচের সবগুলোই হেরেছিল পিএসজি।

তবে চলতি মৌসুমে আর মোনাকোকে সুযোগ দেয়নি ফ্রান্সের জায়ান্টরা। গতরাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরেছে মোনাকো।

নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে পিএসজির জোড়া গোলের দুটিই করেন এমবাপ্পে। একটি গোল করেন পেনাল্টি থেকে।

ম্যাচের ১১তম মিনিটে ডি মারিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। মেসি মাঠে থাকলেও পেনাল্টি নেন কিলিয়ান এমবাপ্পে। গোল করেন সেই পেনাল্টি থেকে।

দ্বিতীয় গোলটি করেন বিরতির ঠিক পূর্বে মেসির পাস থেকেই। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ২-০ গোলেরই জয় পায় পিএসজি।

চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচে মার্শেই আছে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ