1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ Time View

পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা ভুলে নতুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মধ্যরাতের পরই নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে উঠে বসে মুমিনুল হক অ্যান্ড কোং।

১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

১ জানুয়ারি টেস্ট শুরু। কিন্তু তার প্রায় তিন সপ্তাহ আগে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কেন? বিসিবি থেকে জানানো হয়েছে এ প্রশ্নের উত্তর। ‘সফরের সূচি যখন করা হয়েছে, তখন নিউজিল্যান্ডে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছিল। যে কারণে প্রায় তিন সপ্তাহ পর টেস্ট শুরুর তারিখ ধার্য্য করা হয়েছে।’

‘এখন নিউজিল্যান্ড গিয়ে অবশ্য আর দুই সপ্তাহ নয়, এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর দুইটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মাঠে নামবে টিম বাংলাদেশ।’

আগেই জানা আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

মুমিনুল হকের নেতৃত্বে একঝাঁক তরুণ এবার যাচ্ছেন নিউজিল্যান্ডে। শেষ মুহূর্তে টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসানও যেতে পারছেন না। দলের বেশিরভাগই বয়সে নবীন। হাতেগোনা ২-৪ টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন।

এর মধ্যে ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় যাচ্ছেন একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে। পেসার শহিদুল ইসলাম ও নাইম শেখ এখনও টেস্ট ক্যাপ পরার অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ