1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পাকিস্তানকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১২
  • ১১৭ Time View

পুল ‘এ’র বিজয়ী দল হিসেবে পুরুষ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ক্রিস সিরিয়েলোর জোড়া গোলে অসিরা ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উপমহাদেশের পরাশক্তি পাকিস্তান হকি দলকে।

খেলার পাঁচ মিনিটে পিছিয়ে পড়ে পাকিস্তান। পেনাল্টি কর্নার থেকে গোল করেন লিয়াম ডি ইয়াং। এক মিনিট পর ব্যবধান (২-০) বাড়ায় অস্ট্রেলিয়া। ম্যাট বুট্টিরিনিকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি স্পট থেকে গোল করেন মার্ক নলেস।

২৮ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ক্রিস সিরিয়েলো। পাঁচ মিনিট পর প্রতিপক্ষের আবারও বল পাঠান সিরিয়েলো। তার জোড়া গোলের সুবাদে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রোলিয়া। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল বঞ্চিত হয় পাকিস্তান। মুহাম্মদ রিয়াওয়ানের শট দারুণভাবে রুখে দেন নাথান বারগার্স।

পাকিস্তানের গোল খরার দিনে বসে থাকেনি অসিরা। বিশ্রামের পর তাদের জালে আরও তিনবার বল পাঠায় অস্ট্রেলিয়া। গোল করেন রাসেল ফোর্ড (৪১ মি:), ডিইয়ার (৪৮ মি:) ও টার্নার (৬৯ মি:)। এজয়ে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে পুল ‘বি’র রানার্সআপ জার্মানির বিপক্ষে।

এদিকে পুল ‘বি’র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। তারা ৪-২ গোলে হারায় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ