1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ Time View

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। মূলত, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে আলোচনা করতেই শ্রিংলার এ সফর। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব আসবেন। তিনি ভারতের রাষ্ট্রপতির সফরের বিষয়ে আলোচনা করতে আসবেন।’

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলার এ সফরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোতে দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। এ সুযোগে ঢাকার পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ