1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

২৩ ডিসেম্বরের ভোট হবে ২৬ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ ডিসেম্বরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

এই সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়, ইউপি’র সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপি’র শূন্য পদে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনঃনির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

নির্দেশনায় আরো জানানো হয়, এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গত ২২ নভেম্বর এসব তারিখ পিছিয়ে ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর আগে বুধবার (১০ নভেম্বর) চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

ইতিমধ্যে তিন ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ