1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নাটকীয় ম্যাচে ইতিহাস গড়ে নতুন চূড়ায় রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

নতুন উচ্চতায় উঠলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ছুঁয়ে ফেললেন ৮০০ গোলের মাইলফলক। তার ইতিহাসগড়া ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র‍্যাফোর্ডে হওয়া ম্যাচটিতে ক্ষণে ক্ষণে বদলেছে খেলার চিত্রনাট্য। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। পরে ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতা ফেরানোর পর রোনালদোর জোড়া গোলে জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।

খেলার ধারার বিপরীতে ১৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। এই গোল ফিরিয়ে দিতে ইউনাইটেডকে অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট পর্যন্ত। ব্রুনো লক্ষ্যভেদ করলে সমতায় ফিরে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫২ মিনিটের সময় দলকে এগিয়ে দেন রোনালদো। একইসঙ্গে পূরণ হয় তার ক্যারিয়ারের ৮০০ গোল। তবে দুই মিনিটের মধ্যেই আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিন ওডেগার্ড, ম্যাচে ফিরে আসে সমতা।

শেষ পর্যন্ত ওডেগার্ডের ভুলেই ম্যাচটি হাতছাড়া হয় আর্সেনালের। ম্যাচের ৭২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফ্রেডকে ফাউল করেন ওডেগার্ড, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।

ম্যাচে জোড়া গোলের সুবাদে ৮০১ গোল হয়ে গেছে রোনালদোর। পেশাদার ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করলেন তিনি। অবশ্য আনঅফিসিয়াল একটি হিসেবে ৮০৫ গোল রয়েছে সাবেক চেকোস্লোভাকিয়ান তারকা জোসেফ বিকানের।

নতুন উচ্চতায় ওঠার পথে পর্তুগাল জাতীয় দলের হয়ে ১১৫ গোল করেছেন রোনালদো। এছাড়া ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ