1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ময়লাবাহী গাড়িচালক নিয়োগে উদ্যোগ নিয়েছি: তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫১ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য ময়লাবাহী গাড়িচালক নিয়োগের উদ্যোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ময়লাবাহী গাড়ির চালক সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে ডিএসসিসি।

বুধবার (১ ডিসেম্বর) গুলিস্তানে পথচারী পারাপার সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএসসিসি মেয়র। ময়লাবাহী গাড়ির চাপায় নিহত নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের দুর্ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরেই এ বিষয়টা আমার নজরে আসে যে, আমাদের পর্যাপ্ত গাড়িচালক নেই। এরপর আমরা নিয়োগের উদ্যোগ নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ৫০ জন ভারী গাড়িচালকের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আমরা ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করতে পেরেছিলাম। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে যথাসময়ে লাইসেন্স না দেওয়া আমরা মাত্র ১৯ জনকে নিয়োগ দিতে পেরেছি।

তিনি বলেন, আমাদের সাংগঠনিক কাঠামোতে (অর্গানোগ্রাম) ১৮৩টি পদ আছে। সেই হিসেবে আমাদের পর্যাপ্ত গাড়িচালক নেই। কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই গাড়িতে আমাদের নিয়মিত গাড়িচালককেই দায়িত্ব দেওয়া ছিল। কিন্তু সেই চালক দায়িত্বে অবহেলা করে, গাফিলতি করে আরেকজন ভাড়াটিয়া চালককে দিয়েই গাড়ি চালিয়েছে। সেটি জঘন্যতম অন্যায় করেছে। এ বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা আরও একজনকে শনাক্ত করেছি, যে তার দায়িত্বে অবহেলা করেছেন। তাকেও আমরা সাময়িক বরখস্ত করেছি। আমরা কঠোরভাবে এ ধরনের কার্যক্রম দমন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ