1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

এগ্রিবিজনেসে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৪ Time View

দেশে এগ্রিবিজনেসে বিনিয়োগকারী ও এ খাতের উদ্যোক্তাদের সব ধরনের প্রণোদনা এবং সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এগ্রিবিজনেসে দেশের ও বিদেশের উদ্যোক্তাদের সরকার সব সুবিধা প্রদান করবে।

সোমবার হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে বিডা আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের ‘এগ্রিবিজনেস: গ্রোথ বাই ন্যাচার’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সাধারণ জনগণ ও কৃষকের আয় বাড়াতে চাই। সেজন্য আন্তর্জাতিক বাজারে দেশের সতেজ ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত করে দেশের ভেতরে বাজার বিস্তৃত করতে হবে। এটি করতে পারলে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবে, লাভবান হবে ও আয় বাড়বে। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং দেশের শিক্ষিত তরুণদের এগ্রিবিজনেসে বিনিয়োগের আহ্বান জানিয়ে কৃষিবিদ ড. রাজ্জাক আরও বলেন, দেশের রপ্তানি মূলত গার্মেন্টস নির্ভর। এটিকে আমরা বহুমুখী করতে চাই। এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হলো দেশের কৃষিখাত। বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রচেষ্টায় গত ১২ বছরে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। সব ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অনেক ফসলে আমরা উদ্বৃত্ত। এসব ফসলের রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি এবং ভ্যালু অ্যাড করাই এখন আমাদের মূল লক্ষ্য।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঞ্চালনায় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের আঞ্চলিক শিল্প পরিচালক রানা কারাদশেহ-হাদ্দাদ, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ