1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

হাসপাতালে ভর্তি আরও ৭৫ ডেঙ্গুরোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গরোগীর সংখ্যা ৩৯২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর) পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৬৬৩ জন।

হাসপাতালে ভর্তি মোট ২৭ হাজার ১৫৩ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং নভেম্বরের ২৯ দিনে তিন হাজার ৪৯৮ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন ও ২৫ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ