1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

৪০০ মিটার হার্ডলসে ফেলিক্সের বাজিতাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ১০৮ Time View

ফেলিক্স সানচেজ চার বছর ধরে একটি রিস্টব্যান্ড পড়েছিলেন। সিডনি অলিম্পিক গেসসের সমাপনী অনুষ্ঠানে পেয়েছিলেন সেটি। ব্যান্ডটি খুলেছিলেন এথেন্সে অলিম্পিকে স্বর্ণপদক জয়ের পর। ২০০৫ সালে সেটি আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছিলেন দাতব্য কাজের তহবিল গড়তে নিলামের জন্য।

ডমিনাকান রিপাবলিকের এই অ্যাথলিট সিডনি অলিম্পিকে ৪০০ মিটার হর্ডলস ইভেন্টে অপ্রত্যাশিত খারাপ পারফরমন্সে করেছিলেন। সেই থেকে তিনি কব্জিতে ব্যান্ডটি পরে থাকেন ভালো করার প্রেরণা পাওয়ার জন্য। এথেন্সে ৪০০ মিটার হার্ডলসে কাঙ্খিত লক্ষ্যে পেলেন। জিতলেন অলিম্পিক স্বর্ণপদক। বেইজিংয়ে দেশের নেতৃত্ব দিলেও ট্র্যাকের লড়াইয়ে ফেল করেন। তাকে প্রায় বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছিলো।

৩৪ বছর বয়সী ফেলিক্স লন্ডন অলিম্পিকেও যে জ্বলে উঠতে পারেন তা হয়তো ভাবেননি তার প্রতিদ্বন্দ্বিরাও। সবাইকে বিস্ময় উপহার দিয়ে তিনি বাজিমাত করলেন ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতে। অলিম্পিকের দ্বিতীয় স্বর্ণপদক জিততে তিনি সময় নিয়েছেন ৪৭.৬৩ সেকেন্ড। সাফল্যের এমন দিনে চোখের জল ধরে রাখা সত্যিই কঠিন। ফেলিক্সও পারেননি। পুরস্কারের মঞ্চে আনন্দা অশ্রু ফেলেছেন। লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তাকে অভিবদন জানিয়েছেন দাঁড়িয়ে।

এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল টিনসলে। ৪৭.৯১ সেকেন্ড সময় লেগেছে তার। তৃতীয় পুরতো রিকোর জাভির কুলসন। ৪৮.১০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ