1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ে ছাড়াই মা হচ্ছেন স্বরা ভাস্কর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৬৮ Time View

বিয়ে ছাড়াই মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দত্তক নেয়ার মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চান তিনি। ভারতের কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথারিটির কাছে মা হতে চাওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর বলেন, ‘আমি বরাবরই পরিবার ও বাচ্চা চেয়েছিলাম। শিশু দত্তক নিয়েও যে এটা সম্ভব, তা বুঝতে পেরেছি। আমাদের দেশে একা নারীদের দত্তক নেওয়ার অধিকার রয়েছে। আমি এসব বিষয়ে অনেক খোঁজ খবর নেওয়ার পরেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেছি কয়েকজন অভিভাবকের সঙ্গে, যারা দত্তক নিয়েছেন।’

স্বরা আরও বলেন, ‘জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’তিন বছরও লাগতে পারে আমি শুনেছি। তবে আমি মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

উল্লেখ্য, ২০০৯ সালে মধুলাল কিপ ওয়াকিং, সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন স্বরা ভাস্কর। এরপর তাকে দেখা গেছে গুজারিশ, তানু ওয়েডস মানু, চিল্লার পার্টি, আওরঙ্গজেব, তানু ওয়েডস মানু রিটার্নস, প্রেম রতন ধন পায়ো, ভীরে দে ওয়েডিংসহ নানা সিনেমায়। বর্তমানে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বরা ভাস্কর। এর মধ্যে অন্যতম ‘শীর কোরমা’, ‘যাঁহা চার ইয়ার’ নামের দুটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ