1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

আঙুলের চোটটা ভালোই ভোগাচ্ছে তামিম ইকবালকে। খেলতে দেয়নি পাকিস্তান সিরিজে। এবার সেই একই কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেলেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে তিনি থাকবেন না। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে তার লাগবে আরও এক মাসের মতো সময়।

গতকাল ২২ নভেম্বর তামিম নিজের অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে জানতে ইংলিশ এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তিনিই মূলত তামিমকে পরামর্শ দিয়েছেন আরও এক মাস মাঠের বাইরে থাকার। বললেন, ‘তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, তিনিই তাকে পরামর্শ দিয়েছিলেন আরও একমাস মাঠের বাইরে থাকার, তাহলে আর তার কোনো অস্ত্রোপচারের দরকার পড়বে না। সেটা হলে সে নিউজিল্যান্ড সফর করতে পারবে না।’

ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। তাসমান সাগরপাড়ে মুমিনুল হকের দল খেলবে দুটো টেস্ট, যা আবার ২০২২-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তরাঙ্গার বে ওভাল স্টেডিয়ামে নতুন বছরের প্রথম দিনেই প্রথম টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ। এর পর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে পরের টেস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ